27 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ১৫ ও ১৬ মার্চ ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ

১৫ ও ১৬ মার্চ ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ


বিএনএ, ঢাকা: আগামী ১৫ (মঙ্গলবার) ও ১৬ মার্চ (বুধবার) সারাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অধীনে ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি ও ফেল ওভার টেস্ট করার কারণে আগামী ১৫ ও ১৬ মার্চ দেশের বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

ওই দুইদিন যেসব আবেদনকারীরা ই-পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তারা ২০ মার্চের পর যেকোনো দিন অধিদফতরে গেলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। অনিবার্য কারণে সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পাসপোর্ট অধিদফতর।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি