26 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে আন্ত:বিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

নোবিপ্রবিতে আন্ত:বিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন


বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত ‘আন্ত:বিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২১-২২’ এর উদ্বোধনী অনুষ্ঠান  সোমবার (১৪ মার্চ) বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম সংলগ্ন ভলিবল ও ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়সাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ক্রীড়াবিদদের সবসময় শৃঙ্খলার সাথে জীবনযাপন করতে হবে। খেলোয়াড়দের সবসময় চেষ্টা থাকবে যেন তাদের ফিটনেসটা বজায় থাকে।’

সুন্দরভাবে এই খেলা অনুষ্ঠিত হবে এই প্রত্যাশা রেখে ‘আন্ত:বিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২১-২২’ এর উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোবিপ্রবি শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে ও সহকারী পরিচালক মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর, রেজিস্ট্রার, অফিস প্রধান, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, এ প্রতিযোগীতায় মোট ৩০টি বিভাগ অংশগ্রহণ করছে। প্রতিটি খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট খেলা হবে ২৯টি। ভলিবল উদ্বোধনী খেলায় বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগ ও ব্যবসায় প্রশাসন বিভাগ অংশগ্রহণ করে। অন্যদিকে ব্যাডমিন্টন খেলায় ইংরেজি বিভাগ ও আইন বিভাগ অংশগ্রহণ করে।

বিএনএ/ আব্দুল্লাহ আল মাহবুব শাফি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের