28 C
আবহাওয়া
৫:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় বিষপানে ইউপি সদস্যের মৃত্যু

কুমিল্লায় বিষপানে ইউপি সদস্যের মৃত্যু

কুমিল্লায় বিষপানে ইউপি সদস্যের মৃত্যু

বিএনএ, কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিষপানে শাহজাহান শাহীন (৫৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৩) ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহীন উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের শ্রীপুর গ্রাম মসজিদ বাড়ির মৃত মো. নুরুল ইসলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় বিষপান করে নিজ ঘরে এসে অসুস্থ হয়ে পড়েন শাহজাহান শাহীন। তাকে প্রথমে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি।

হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, শাহীন মেম্বার বিষপান করে আত্মহত্যা করেছেন। তিনি ঠিক কী কারণে বিষপান করেছেন নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে তিনি তিনটি বিয়ে করেছেন। তার তিন স্ত্রী নিয়েই সংসার চলছিল। দুই স্ত্রী তার বাড়িতে অপরজন রয়েছেন ঢাকায়। কারও সঙ্গে ছাড়াছাড়ি হয়নি। হতে পারে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন। সত্যটা আল্লাহ পাক ভালো জানেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, ইউপি সদস্যের মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা