28 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ভুলে নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরায়েল

ভুলে নিজেদের ড্রোন ধ্বংস করল ইসরায়েল


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রের সাহায্যে নিজেদেরই একটি ড্রোন ধ্বংস করেছে।
ইসরায়েলের ‘চ্যানেল-ফোরটিন’ জানিয়েছে, সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন সীমান্তে একটি ড্রোনের অবস্থান শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করে দেয়। তারা ভেবেছিল শত্রু পক্ষের কোনো ড্রোন তাদের সীমান্তে প্রবেশ করেছে।

ইসরায়েলের ‘চ্যানেল-ফোরটিন’ আরও জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেনাবাহিনী বুঝতে পারে তারা ভুলক্রমে সেটাতে আঘাত হেনেছে। এটি সেনাবাহিনীর একটি গোয়েন্দা ড্রোন ছিল।

ইসরায়েলি বাহিনী সব সময় প্রতিরোধ সংগ্রামীদের হামলার আশঙ্কায় থাকে। এ কারণে তারা মাঝে মধ্যেই ভুল করে বসে। এ কারণে গত মাসে  ভুলক্রমে দুই সহকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে একটি ঘাঁটির কাছে নিরাপত্তা টহল চলাকালে এ ঘটনা ঘটে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত