31 C
আবহাওয়া
৯:২৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর গাবতলী আন্ডারপাস এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় জয়নাল আবেদীন(৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি)সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে ।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক(এস আই) জাবেদুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে গাবতলীর আন্ডারপাস এলাকা থেকে সন্ধ্যা সাতটায় তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,আশপাশে লোকজনদের কাছে জানতে পারি নিহত ব্যক্তি গাবতলী আন্ডারপাসে সামনে রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই। আমরা আশপাশের সিসি ফুটেজ দেখে বাসটি শনাক্তের চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮