22 C
আবহাওয়া
৮:১১ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় ২২ কোটি টাকার কোকেন ধ্বংস

খুলনায় ২২ কোটি টাকার কোকেন ধ্বংস

খুলনায় ২২ কোটি টাকার কোকেন ধ্বংস

বিএনএ, খুলনা: খুলনার আদালত চত্বরে ২২ কোটি টাকার কোকেন বিনষ্ট করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে এ কোকেন প্রকাশ্যে ধ্বংস করা হয়। জুডিশিয়াল আদালতের মালখানার সাব-ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ আগস্ট রাত পৌনে ১০টার দিকে র‌্যাব-৬ খুলনার একটি টিম নগরীর হাদিস পার্কের সামনে অবস্থান নেয়। এ সময় ওই টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়লাপোতা মোড়ের পাশে একটি চক্র মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করে।

এ সময় সোহেল রানা নামে একজনকে আটক করে র‌্যাব সদস্যরা। আটকের পর জ্ঞিাসাবাদে সোহেল জানায়, তার কাছে কোকেন রয়েছে। র‌্যাব কর্মকর্তারা সেখান থেকে ২৩০ গ্রাম কোকেন উদ্ধার করে। যার অনুমানিক মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।

এ ছাড়া সোহেলের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর গগনবাবু রোডের একটি বাড়ি থেকে কোকেন বিক্রির মূল হোতা আরিফুর রহমান ছগিরকে গ্রেফতার করা হয়। ছগিরের দেয়া তথ্য অনুযায়ী দাকোপ উপজেলায় অভিযান চালিয়ে বিকাশচন্দ্র ম-ল ও ফজলুর রহমান ফকিরকে গ্রেফতার করা হয়। পরে নগরীর টুটপাড়ায় অভিযান চালিয়ে এস এম এরশাদ আলী এবং রূপসা উপজেলার রাজাপুর এলাকা থেকে বিকাশচন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তিনি তিনটি কোকেনের প্যাকেট বের করে দেন। যার মধ্যে ২ কেজি ২০ গ্রাম কোকেন পাওয়া যায়। ওই কোকেনের মূল্য ২২ কেটি ৫০ লাখ টাকা।

এ ঘটনায় র‌্যাব কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় ২০২১ সালের ৭ অক্টোবর খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে রায় ঘোষণা করা হয়। রায়ে আসামি বিকাশচন্দ্র বিশ্বাসকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্য ৫ অসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা