27.5 C
আবহাওয়া
১:০০ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গণতন্ত্রের লাশ পড়ে আছে: মাহবুব তালুকদার

গণতন্ত্রের লাশ পড়ে আছে: মাহবুব তালুকদার


বিএনএ ডেস্ক, ঢাকা: বিদায়ী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ওই নির্বাচনে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আলাদা সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহবুব তালুকদার বলেন, বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে কথা বলা অমূলক। মানবাধিকার নেই, মানবিক মর্যাদা নেই। গণতন্ত্র না থাকলে এসব থাকে না। বিশ্বে সম্মানজনক রাষ্ট্র হিসেবে আসীন হতে হলে গণতন্ত্রের শর্তসমূহ অবশ্যই পূরণ করতে হবে।

বলেন, ভোটাধিকার ও মানবাধিকার একই মুদ্রার এপিঠ-ওপিঠ। নির্বাচনের নামে সারাদেশে এমন অরাজকতা কখনো কাঙ্ক্ষিত ছিল না। তৃণমূল পর্যায়ে এই নির্বাচন দ্বন্দ্ব-সংঘাতের চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে। বলেন, নির্বাচন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের অনিয়ম, পক্ষপাতিত্ব, জালিয়াতির বিষয়ে ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত বিরল। বলেন, লিখিত যেসব অভিযোগ পাঠানো হয়, তারও যথাযথ নিষ্পত্তি হয় না।

মাহবুব তালুকদার বলেন, নির্বাচন কমিশন গঠন আইন বাধ্যতামূলক। তবে আইনটি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য না হলে, সংকটের সমাধান হবে না। বলেন, তিনি বিএনপির ভাষায় কথা বলেন না। তবে নীরব জনগোষ্ঠীর মুখপাত্র হয়ে সবসময় কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, কমিশনের পাঁচজনের একজন তিনি। গণতন্ত্রের কথা বলতে গিয়ে গণতন্ত্রের সংখ্যালঘু হিসেবে আমি হেরে গেছেন বারবার।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬