20 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » BPL : খুলনা-চট্টগ্রাম,বরিশাল-কুমিল্লা মুখোমুখি আজ

BPL : খুলনা-চট্টগ্রাম,বরিশাল-কুমিল্লা মুখোমুখি আজ

bpl

আফিফের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর মুশফিকের খুলনা টাইগার্স আজ সোমবার(১৪ফেব্রুয়ারি)পরস্পর মুখোমুখি হচ্ছে।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকার মিরপুরে এলিমেনেটর রাউন্ডের প্রথম এই ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।

লনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দু’দলেরই ১০ ম্যাচে জয় ও হার ৫টি করে। এ দু’দল আজ লড়বে এলিমিনেটর ম্যাচে। জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ফাইনালে উঠতে।

এদিকে বিকেলে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি টেবিলের শীর্ষ দুই দল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ের ধারায় থেকে ফাইনাল নিশ্চিত করতে চায় বরিশাল। আর প্রতিপক্ষের বিপক্ষে লিগপর্বে পাওয়া জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফাইনালে উঠতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

বরিশাল ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে তারা। হার মাত্র দুটি। বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি এক ম্যাচে। সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে তারা।

দ্বিতীয় স্থানে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ম্যাচে দলটির পয়েন্ট ১৩। ছয় ম্যাচে জয় ও তিনটিতে হার। এক ম্যাচ পয়েন্ট ভাগাভাগি। শীর্ষে থাকা এ দু’দল লড়বে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। জয়ী দল চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলেরও সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। সুযোগ পাবে আরো একটি ম্যাচ খেলার।

bnanews24,GN

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা