23 C
আবহাওয়া
১০:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মেহজাবীন-নিশোর দখলে ভালোবাসা দিবস

মেহজাবীন-নিশোর দখলে ভালোবাসা দিবস


বিনোদন ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতি বছর একাধিক নাটক নির্মাণ হয়ে থাকে এদেশে। অধিকাংশ নাটকে দেখা যায় মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের ভালোবাসা দিবসেও নাটক তাদের দখলে ছিল।

মেহজাবীন ও নিশোর নাটক মানেই দর্শকের মাঝে বাড়তি উচ্ছ্বাস। দর্শক চাহিদা থাকায় বেছে বেছে এবার দুই ডজনের মতো নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। অন্যদিকে আফরান নিশো কাজ করেছেন এক ডজনের অধিক নাটকে। বেশির ভাগ নাটকে মেহজাবীন-নিশোকে জুটি হিসেবে দেখা যাবে। মেহজাবীন-নিশো অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে সিদ্বান্ত, আন এক্সপেক্টেড মোমেন্ট, মেরুন, মাজনু, ভুলজন্ম, নৈব নৈব চ, লতা অডিও, বিলোপ, আবার ভালোবাসার সাধ জাগে, গোলমরিচ, বান্টি বানু, কাজল রেখা, ভুলতে পারি না প্রমুখ।

মেহজাবীন-নিশো অভিনীত নাটকগুলো দেশের বিভিন্ন টেলিভিশন এবং ইউটিউবে প্রচার হবে। এ প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ভালোবাসা দিবসকে ঘিরে অনেক নাটক তৈরি হয়েছে। টানা ২ মাস পরিশ্রম করেছে সবাই। চেষ্টা করেছি বেছে বেছে দর্শকদের ভালো কিছু কাজ উপহার দেয়ার। সবাই সবার কাজ দেখুন। ভালো লাগলে ভালোবাসা দিন, ভালো না লাগলে ভুল ধরিয়ে দিন। সকল পরিশ্রম শুধুই আপনাদের বিনোদন এর জন্য।

বিএনএনিউজ২৪/আর আর খাঁন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী