27 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিপর্যয়ে বাংলাদেশ : স্কোর ১৪৭/৬

বিপর্যয়ে বাংলাদেশ : স্কোর ১৪৭/৬

হঠাৎ তাসের ঘর বাংলাদেশের ব্যাটিং! স্কোর ১৬৩/৮

বিএনএ, ঢাকা : জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ। ব্র্যাথওয়েটের জোড়া আঘাত, কর্নওয়ালের ৩ ও ওয়ারিক্যানের ১ শিকারে বিপর্যয়ে পড়েছে  স্বাগতিকরা। ১২. ১ ওভারে ব্র্যাথওয়েটের বলে শায়নে মোসলির ক্যাচে পরিণত হন সৌম্য সরকার। তিনি করেছেন ৩৪ বলে ১ চারে ১৩ রান। দলীয় স্কোর ৫৯/১।

১৬.২ ওভারে  ব্র্যাথওয়েটের বলে কর্নওয়ালের ক্যাচে পরিণত হন তামিম ইকবাল। ৪৬ বলে ৯ চারে ৫০ রান করেন তামিম। দলের স্কোর ৭০/২। ও ২১.৩ ওভারে কর্নওয়ালে বলে শায়নে মোসলির তালুবন্দি হন নাজমুল ইসলাম শান্ত। ৩১ বলে ২ চারে ১১ রান করেন তিনি। ৩ উইকেটে রান ৭৮।

৩০.২ ওভারে ওয়ারিক্যানের বলে ডি সিলভার গ্লাভসবন্দি হয়ে মাঠ থেকে বিদায় নেয় মুশফিকুর রহিম। ৩০ বলে ১ চারে ১৪ রান করেন মুশফিক। ৪ উইকেটে রান ১০১।

৩৩.৩ ওভারে কর্নওয়ালের বলে শায়নে মোসলির ক্যাচে পরিণত হন মো মিঠুন। ১২ বলে ১ ছক্কায় ১০ রান নেয় মিঠুন। ৫ উইকেটে রান ১১৫।

৪১.১ ওভারে ওয়ারিক্যানের বলে ক্যাম্পবেলে গ্লাভসবন্দি হয়ে মাঠ ছাড়েন দলের অধিনায়ক মুমিনুল হক। ৬৮ বলে ৩ চারে ২৬ করেন তিনি। ৬ উইকেটে রান ১৪৭।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করেছে বাংলাদেশ।

সমতায় ফিরতে বাংলাদেশের চাই ২৩১ রান। রোববার ( ১৪ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের তিন ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ এদিন প্রথম সেশনে হারায় আরও ৩ উইকেট। চট্টগ্রাম টেস্টের ঘাতক কাইল মেয়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আবু জায়েদ রাহি। ১৬ বলে ১ চারে ৬ রান করেন তিনি। ৫ উইকেটে দলের স্কোর ৬৫।

তার আগে ২৫.১ ওভারে জোমেল ওয়ারিকানকে একইভাবে সাজঘরের পথ দেখান রাহি।  ২২ বলে ব্যক্তিগত ২ রানে আউট হন তিনি। ৪ উইকেটে রান ৫০। ৩৪.২ ওভারে তাইজুল ইসলামের বলে লিটন দাসের দুর্দান্ত স্টাম্পিংয়ের শিকার হন জার্মেইন ব্ল্যাকউড। ১০ বলে ১ ছক্কায় ৯ রান তুলেন ব্ল্যাকউড। ৬ উইকেটে রান ৭৩।

লাঞ্চ থেকে ফিরে ৪৯.৩ ওভারে জসুয়া ডি সিলভাকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন তাইজুল। ৫৩ বলে ৪ চারে ২০ রান নেন তিনি। ৭ উইকেটে রান ১০৪। এরপর ৫১.২ ওভারে তাইজুলের বলে শান্তর তালুবন্দি হন  আলজারি জোসেফ। ৮ বলে ১ ছক্কায়  ৯ রানে  মাঠ ছাড়েন তিনি। ৮ উইকেটে রান ১১৪।

৫২.১ ওভারে এনক্রুমাহ বোনারকে বোল্ড করে টাইগার শিবিরে চূড়ান্ত স্বস্তি আনেন নাঈম। ১২০ বলে ৩ চারে ৩৮ রান করেন বোনার। ৯ উইকেটে রান ১১৬। তারপর ৫২.৫ ওভারে রাহকিম কর্নোয়ালকে মুশফিকের ক্যাচে পরিণত করে নাঈম। ৫ বলে ১ রানে আউট হন তিনি। ১০ উইকেটে রান ১১৭। এতে দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের পক্ষে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম ৪টি, নাঈম হাসান ৩টি, আবু জায়েদ ২টি ও মেহেদী হাসান মিরাজ ১টি। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ২৩১ রান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ