29 C
আবহাওয়া
৩:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ৭৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

৭৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

৭৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বিএনএ, ঢাকা : জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৮ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ। চা বিরতির আগ পর্যন্ত ব্র্যাথওয়েটের জোড়া আঘাত ও কর্নওয়ালের শিকার ৩ উইকেট। ১২. ১ ওভারে ব্র্যাথওয়েটের বলে শায়নে মোসলির ক্যাচে পরিণত হন সৌম্য সরকার। তিনি করেছেন ৩৪ বলে ১ চারে ১৩ রান। দলীয় স্কোর ৫৯/১।

১৬.২ ওভারে  ব্র্যাথওয়েটের বলে কর্নওয়ালের ক্যাচে পরিণত হন তামিম ইকবাল। ৪৬ বলে ৯ চারে ৫০ রান করেন তামিম। দলের স্কোর ৭০/২। ও ২১.৩ ওভারে কর্নওয়ালে বলে শায়নে মোসলির তালুবন্দি হন নাজমুল ইসলাম শান্ত। ৩১ বলে ২ চারে ১১ রান করেন তিনি। ৩ উইকেটে রান ৭৮।

সমতায় ফিরতে বাংলাদেশের চাই ২৩১ রান। রোববার ( ১৪ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের তিন ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ এদিন প্রথম সেশনে হারায় আরও ৩ উইকেট। চট্টগ্রাম টেস্টের ঘাতক কাইল মেয়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আবু জায়েদ রাহি। ১৬ বলে ১ চারে ৬ রান করেন তিনি। ৫ উইকেটে দলের স্কোর ৬৫।

তার আগে ২৫.১ ওভারে জোমেল ওয়ারিকানকে একইভাবে সাজঘরের পথ দেখান রাহি।  ২২ বলে ব্যক্তিগত ২ রানে আউট হন তিনি। ৪ উইকেটে রান ৫০। ৩৪.২ ওভারে তাইজুল ইসলামের বলে লিটন দাসের দুর্দান্ত স্টাম্পিংয়ের শিকার হন জার্মেইন ব্ল্যাকউড। ১০ বলে ১ ছক্কায় ৯ রান তুলেন ব্ল্যাকউড। ৬ উইকেটে রান ৭৩।

লাঞ্চ থেকে ফিরে ৪৯.৩ ওভারে জসুয়া ডি সিলভাকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন তাইজুল। ৫৩ বলে ৪ চারে ২০ রান নেন তিনি। ৭ উইকেটে রান ১০৪। এরপর ৫১.২ ওভারে তাইজুলের বলে শান্তর তালুবন্দি হন  আলজারি জোসেফ। ৮ বলে ১ ছক্কায়  ৯ রানে  মাঠ ছাড়েন তিনি। ৮ উইকেটে রান ১১৪।

৫২.১ ওভারে এনক্রুমাহ বোনারকে বোল্ড করে টাইগার শিবিরে চূড়ান্ত স্বস্তি আনেন নাঈম। ১২০ বলে ৩ চারে ৩৮ রান করেন বোনার। ৯ উইকেটে রান ১১৬। তারপর ৫২.৫ ওভারে রাহকিম কর্নোয়ালকে মুশফিকের ক্যাচে পরিণত করে নাঈম। ৫ বলে ১ রানে আউট হন তিনি। ১০ উইকেটে রান ১১৭। এতে দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

বাংলাদেশের পক্ষে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম ৪টি, নাঈম হাসান ৩টি, আবু জায়েদ ২টি ও মেহেদী হাসান মিরাজ ১টি। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ২৩১ রান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট