32 C
আবহাওয়া
৫:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৪ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৪ লাখ

করোনায় একদিনে প্রাণহানি ১৫ হাজারের কাছাকাছি

বিশ্ব ডেস্ক, ঢাকা: করোনা ভাইরাস মহামারিতে মৃত্যুর সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯১ লাখের বেশি মানুষ। করোনার একাধিক টিকা মানুষের হাতে পৌঁছালেও এর প্রকোপ এখনো কমেনি।

গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ‌১০ হাজার ১৪৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৩৬৭ জন।

মহামারির শুরুর পর থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, রবিবার সকাল নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯১ লাখ ১ হাজার ৯০৬ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২৪ লাখ ৫ হাজার ৩৮৮ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৮ কোটি ১২ লাখ ‌৭৬ হাজার ৪৬৮ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৯৬৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৯৬ হাজার ৬৩ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ৪ হাজার ৭৩৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৬৭৩ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ১১ হাজার ২৫৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ৬৪৭ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত