23 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ক্যারিয়ারে মোড় পাল্টালেন নোভা

ক্যারিয়ারে মোড় পাল্টালেন নোভা

নোভা

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন তিনি। তবে আগের মতো কাজে নিয়মিত নন। হঠাৎ হঠাৎ যখন হাজির হন পর্দায়, সেটা টের পান নোভা ফিরোজ। ক্যারিয়ারটা মডেলিং দিয়ে শুরু হলেও দীর্ঘদিন কাজ করেছেন টিভিসি ও নাটক-টেলিছবিতে।

বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন। একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে তার। তবে নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে। নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। ছবিটি পরিচালনা করছেন রনি ভৌমিক।

বিষয়টি নিশ্চিত করে নোভা বলেন, যখন নিয়মিত কাজ করতাম তখনো বেশ প্রস্তাব আসতো চলচ্চিত্রে অভিনয়ের। ব্যাটে বলে মিলেনি বলে করা হয়নি। অবশেষে চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে রাজি হলাম। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে।

নির্মাতা রনি ভৌমিক জানান, সামাজিক প্রেক্ষাপটের গল্প দেখানো হবে ছবিটিতে। যেখানে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ছবিতে কেন্দ্রীয় পুরুষ চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। তার সঙ্গে থাকবেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজীদা প্রীতিসহ একঝাঁক প্রিয়মুখ।

এই নির্মাতা জানান, বেশ ঘটা করেই ছবিটির নির্মাণ কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ‘মৃধা ভার্সেস মৃধা’।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা