23 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ছোট পর্দায় ভালোবাসা দিবসের আয়োজন

ছোট পর্দায় ভালোবাসা দিবসের আয়োজন

নাটক

বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবস মানে, ভালোবাসার নাটক। টেলিভিশন চ্যানেল থেকে ইউটিউব—সবখানে থাকে ভালোবাসাকেন্দ্রিক নাটকের সমারোহ। সেসব নাটকে অভিনয় করেন হাতে গোনা কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী। দর্শক চাহিদা থাকায় একাধিক নাটকে তাদের নিয়ে কাজ করেন পরিচালকরা।

মেহজাবীন চৌধুরী : মেহজাবীনকে বলা হয় ‘হিট’ অভিনেত্রী। তার নাটক মানেই আকাশছোঁয়া জনপ্রিয়তা। প্রতি বছরের মতো এ বছরও ভালোবাসা দিবসে একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। পরিসংখ্যান বলছে, এবার তিনি ১৯টি নাটকে অভিনয় করছেন। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে নাটকগুলো প্রচারিত হবে।

মেহজাবীন অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে—‘মেরুন’, ভুলবশত’, ‘সিন্ধান্ত’, ‘আন এক্সপেক্টড মোমেন্ট’, ‘মাজনু’, ‘ভুলজন্ম’, ‘কাজলরেখা’, ‘নৈব নৈব চ’, ‘লতা অডিও’, ‘বিলোপ’, ‘ভুলতে পারিননা, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘গোলমরিচ’, ‘পান সুপারি’, ‘লাভ বাই মিসটেক’,‘রেড বেল রেড’, ‘আয় ফিরে আয়’ , ‘বেষ্ট ফ্রেন্ড ৩’, ‘মধু সিং’, ‘বান্টি বানু’।

তানজিন তিশা : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার ভালোবাসা দিবসে অভিনয় করেছেন ১২টি নাটকে। ইতিমধ্যে ‘পালাই পালাই’ ও ‘মাতাল হাওয়া’ নাটক দুটি প্রকাশিত হয়েছে। প্রকাশের পর প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। বাকি নাটকগুলো বিভিন্ন চ্যানেল ও ইউটিউবে প্রকাশিত হবে।

তিশা অভিনীত ভালোবাসা দিবসের নাটকগুলো হলো—‘আজ আমাদের বিয়ে’,‘তোমায় ভালোবাসি’,‘লাইট ক্যামেরা অ্যাকশন’,‘পিএস আই লাভ ইউ’, ‘ঘর বন্ধু’,‘দেখা দেখি’, ‘ভ্যালেন্টাইন গেইম’।

তাসনিয়া ফারিন : খুব অল্প সময়ে ছোট পর্দায় পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তাসনিয়া ফারিন। বিশেষ দিবসে তার নাটকের চাহিদাও থাকে অনেক। এবার ভালোবাসা দিবসে তিনি ৭টি নাটকে অভিনয় করেছেন।

ফারিন অভিনীত নাটকগুলো হলো— ‘রোমিও জুলিয়েট’, ‘নাইনটি ডেইজ’, ‘মেঘ দেখাবো তোমায়’, ‘বাসায় কি মানবে ?’, ‘শুভ রাত্রি’,‘ডেড আই’, ‘লাভ নট রিভেঞ্জ’।

আফরান নিশো : ভালোবাসা দিবসে ১৪টি নাটকে অভিনয় করেছেন সময়ের ব্যস্ততম অভিনেতা আফরান নিশো। যার মধ্যে ১২ টি নাটকে নিশোর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বাকি দুটিতে তানজিন তিশা ও সাবিলা নূর।

নিশো অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে— ‘আন এক্সপেক্টেড মোমেন্ট’, ‘মেরুন’,‘মাজনু’, ‘ভুলজন্ম’,‘ছন্দপতন’, ‘কাজলরেখা’, ‘নৈব নৈব চ’, ‘লতা অডিও’, ‘বিলোপ’,‘ভুলতে পারিনা’, ‘দেবদাস ২.০’, ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘গোলমরিচ’।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা