25 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মেসির জোড়া গোলে বার্সার দাপুটে জয়

মেসির জোড়া গোলে বার্সার দাপুটে জয়

মেসি ২ ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের জোড়া গোলে দেপোর্তিভো আলাভেসকে উড়িয়ে দিল বার্সেলোনা।

ন্যু ক্যাম্পে শনিবার রাতে ৫-১ গোলের জয় তুলে নেয় রোনাল্ড কোম্যানের দল। লা লিগায় কাতালান ক্লাবটির এটি টানা সপ্তম জয়। যে জয়ের সুবাদে রিয়াল মাদ্রিদকে তিনে ঠেলে দুই নম্বরে এখন বার্সা।

২২ ম্যাচে ৪৬ পয়েন্ট দলটির। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে। আর ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। অর্থাৎ এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট এগিয়ে তারা।

বার্সেলোনার হয়ে গোল মুখ খোলেন ত্রিনকাও। ২৯ মিনিটে ইলাইস মোরিবা এসিস্ট থেকে গোল আদায় করেন তিনি। দুজনই বার্সেলোনার হয়ে প্রথম লা লিগা ম্যাচ খেলতে নেমেছিলেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে মেসি গোল আদায় করলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। তবে বিরতির পর ব্যবধান কমায় আলাভেস। গোল করেন লুইস রিওহা।

৭৪ মিনিটে মেসির এসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করেন ত্রিনকাও। পরের মিনিটেই মেসি পান নিজের দ্বিতীয় গোলের দেখা। তাতে বার্সা এগিয়ে যায় ৪-১ গোলে।

৮০ মিনিটে জুনিয়র ফিরপো ব্যবধান ৫-১ করেন। যে গোলে অবদান রাখেন ফরাসি তারকা গ্রিজম্যান। তার আগে মেসির গোলেও অবদান তার।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা