18 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিপিএলে থাকবেন তিন বিদেশি আম্পায়ার

বিপিএলে থাকবেন তিন বিদেশি আম্পায়ার

বিপিএলে থাকবেন তিন বিদেশি আম্পায়ার

বিএনএ, স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠতে বাকি আর মাত্র পাঁচ দিন। আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে ৪২ দিনের এই মহারণ শেষ হবে ১ মার্চ। সব মিলিয়ে ফাইনালসহ ম্যাচ হবে ৪৬টি। বিপিএল শুরুর আগের সব আয়োজন প্রায় শেষের দিকে। এরই মধ্যে আম্পায়ারদের নামের তালিকা তৈরি করেছে আয়োজকরা।

জানা গেছে, ৯ জন দেশি আম্পায়ারের সঙ্গে এবার বিদেশি থাকবেন তিনজন। এ ছাড়া ম্যাচ রেফারি থাকবেন ছয়জন।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তিন বিদেশি আম্পায়ার হলেন ইংল্যান্ডের ডেভিড মিলনস, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ওয়েস্ট ইন্ডিজের ডেইটন বাটলার।

দেশি আম্পায়াররা হলেন সরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, মাহফুজুর রহমান লিটু, মোর্শেদ আলী খান, আলী আরমান রাজন, মোহাম্মদ কামরুজ্জামান ও মনিরুজ্জামান টিংকু।

গত আসরে ম্যাচ পরিচালনার সুযোগবঞ্চিত সৈকত এবার শুরুতে থাকবেন না। অস্ট্রেলিয়ায় দ্বিপক্ষীয় সিরিজে আম্পায়ারিং করতে গেছেন তিনি। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কারণে শুরুতে পাওয়া যাবে না মুকুল ও সোহেলকে।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম রকিবুল হাসান, আখতার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম মাহমুদ, শওকতুর রহমান চিনু ও এহসানুল হক সেজান।

বিদেশি আম্পায়াররা প্রতি ম্যাচ পরিচালনার জন্য পান ৫০০ ডলার। দেশি আম্পায়াররা পান ২৫ হাজার টাকা। এবার দেশিদের ম্যাচ ফি বাড়িয়ে ৩০-৩২ হাজার টাকা করার কথা রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা