18 C
আবহাওয়া
৯:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মহেশপুর সীমান্ত থেকে সাড়ে ৪ কেজি রুপার গহনা উদ্ধার

মহেশপুর সীমান্ত থেকে সাড়ে ৪ কেজি রুপার গহনা উদ্ধার


বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঁদ রতনপুর গ্রাম থেকে ৫ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের প্রায় সাড়ে ৪ কেজি রুপার গহনা উদ্ধার করেছে। এসময় চাঁদ রতনপুর গ্রামের কুন্ডুল মালিতার ছেলে কামাল মালিতাকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবি সদস্যরা।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে বিজিবি এই অভিযান চালায়।

মহেশপুর বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামন্তা বিওপির নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল ছদ্মবেশ ধারণ করে চাঁদ রতনপুর গ্রামের একটি কবরস্থানে ওৎ পেতে বসে থাকে। একটি লোক প্লাস্টিকের ব্যাগ নিয়ে ওই পথ দিয়ে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এসময় লোকটি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। আটকের পর লোকটি জানায় তার নাম কামাল মালিতা। সে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এই রুপার গহনা যশোর শহরে শান্ত নামে আরেক ব্যক্তির কাছে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিল। আটককৃত আসামি কামাল মালিতাকে শনিবার সন্ধ্যায় মহেশপুর থানায় সোপর্দ করে জব্দকৃত মালামাল ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

বিএনএনিউজ/ আতিক রহমান/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা