25 C
আবহাওয়া
৮:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অসুস্থ আ’লীগ নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন মিজানুর রহমান মজুমদার

অসুস্থ আ’লীগ নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন মিজানুর রহমান মজুমদার

অসুস্থের সেবা ও রোগী দেখার ফজিলত

বিএনএ, ফেনী : ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম (৬০) হার্ট সমস্যা ও শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন।

ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, শিল্পপতি ও দানবীর ,বাংলাদেশ নিউজ এজেন্সি’র (বিএনএ) সম্পাদক মিজানুর রহমান মজুমদার শুক্রবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় প্রবীণ রাজনীতিবিদ আবুল হাসেমকে দেখতে তার বাড়িতে যান। তার শারীরিক ও পারিবারিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ নেন। তার সঠিকভাবে চিকিৎসা হচ্ছিল না। তার চিকিৎসায় আর্থিক সহযোগিতার পাশাপাশি পরবর্তী চিকিৎসার জন্য সকল দায়িত্ব নেন জনাব মিজানুর রহমান মজুমদার।

ফেনী জেলা আওয়ামী লীগ নেতা ও সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার এ সময় বলেন, রোগী দেখা, তার সেবা-যত্ন করা, খোঁজ-খবর নেওয়া, সান্ত্বনা দেওয়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুমহান আদর্শ ও সুন্নাত।

রোগী দেখতে যাওয়া রাসূল সা.-এর সুন্নাত
অসুস্থ আওয়ামী লীগ নেতার শয্যা পাশে মিজানুর রহমান মজুমদার

সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যাওয়া, তার খোঁজ-খবর নেয়াকে ইসলামের পরিভাষায় বলা হয় ইয়াদাতুল মারীয। এটি এক মুসলমানের ওপর অপর মুসলমানের একটি হক। ইয়াদাতুল মারীযের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের রহমত ও সন্তুষ্টি লাভ হয়। যিনি এ আমলে এগিয়ে আসেন ফেরেশতাগণ তার জন্য রহমত ও মাগফিরাতের দুআ করতে থাকেন। আসমানে তার জন্য জান্নাতের ঘোষণা হতে থাকে। যতক্ষণ সে রোগীর সেবায় ব্যস্ত থাকে ততক্ষণ সে আল্লাহর রহমতের বেষ্টনীতে থাকেন। তাই একজন অসুস্থ হলে নিকট দূরের সকলের তার সেবা সুস্থতায় এগিয়ে যাওয়া কর্তব্য।

অসুস্থ আবুল হাসেম বলেন, আমি ও আমার পরিবার খুবই খুশি। এ জন্য আমরা কৃতজ্ঞতা ভরে দানবীর মিজানুর রহমান মজুমদারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। আমিন।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি, রেহেনা ইয়াসমিন

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন