27 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » হাতিরঝিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

হাতিরঝিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

হাতিরঝিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতপরিচয়(৩২) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মো. গোলাম আজম  এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল মধুবাগ ব্রিজ এলাকায় পানিতে একটি মৃতদেহ ভাসছে। পরে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে প্যান্ট ও চেক শার্ট ছিলো। মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ