27 C
আবহাওয়া
৫:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম শেয়ারবাজারে সূচকে উর্ধগতি

চট্টগ্রাম শেয়ারবাজারে সূচকে উর্ধগতি

চট্টগ্রাম শেয়ারবাজারে সূচকে উর্ধগতি

বিএনএ,চট্টগ্রাম: সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) চট্টগ্রাম শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২২ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৯ দশমিক ৯৮ পয়েন্টে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিনভর সিএসইতে ২৮৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেনে হয়েছে।

সিএসইর ২৮৬ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির দর বেড়েছে, কমেছে ১০৭টির আর ৪২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

অপর দিকে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭০ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৭ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০৮ কোটি ৪৯ লাখ টাকার।

ডিএসইতে ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির বা ৪৩.৯২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৩টির বা ৩৬.৭৪ শতাংশের এবং ৭০টির বা ১৯.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ