23 C
আবহাওয়া
৫:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পায়ে হেটে কুবি শিক্ষার্থীর ১৫০ কি.মি. পরিভ্রমণ

পায়ে হেটে কুবি শিক্ষার্থীর ১৫০ কি.মি. পরিভ্রমণ

পায়ে হেটে কুবি শিক্ষার্থীর ১৫০ কি.মি. পরিভ্রমণ

বিএনএ,কুবি: ‘স্বাস্থ্যবিধি মেনে চলি কোভিড-১৯ থেকে দূরে থাকি’ ‘মাদকমুক্ত সমাজ চাই, পরিবার ও সমাজে শান্তি চাই’ স্লোগান নিয়ে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেটে পরিভ্রমণ করেছে দুই শিক্ষার্থী। তারা হলেন-কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কিশোর কুমার এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজাহাত উল্ল্যাহ আদ্-দ্বীন।

গত শুক্রবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম কলেজ থেকে পদযাত্রা শুরু করে মঙ্গলবার (১২ জানুয়ারি)  পর্যন্ত পাঁচ দিনব্যাপি রোভার প্রোগ্রাম অনুযায়ী ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জনের জন্য চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া, লোহাগড়া, চকোরিয়া, রামু হয়ে কক্সবাজার পর্যন্ত পায়ে হেঁটে এই পথ অতিক্রম করেন ওপেন স্কাউটসের এই দুইজন রোভার। এতে অর্থায়ন করেছে ক্রিস্টাল ওপেন স্কাউটসের সদস্যরা।

এ সময় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে সমাপ্তির দিনে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে পদযাত্রা শেষ করেন।

এ বিষয়ে কিশোর কুমার জানান, ‘১৫০ কি.মি. শেষ করার মধ্য দিয়ে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই। এছাড়াও দুটি স্লোগান ধারণ করি যেন এর মাধ্যমে আমরা জনসাধারণকে মাদক এবং করোনা সম্পর্কে সতর্ক করতে পারি। সবারই উচিত আমাদের এত সুন্দর দেশটাকে ঘুরে দেখা। সর্বোপরি পায়ে হেটে ঘুরতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাই।’

বিএনএনিউজ/হাবিবুর,মনির

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে