28 C
আবহাওয়া
৫:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

বিএনএ, রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে টানা ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। কুয়াশার ঘনত্ব কমে এলে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এ নিয়ে গত চার দিনে ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে মোট ২৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলো।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে আজ সকাল সাড়ে ৭টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া রুটে টানা পাঁচ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা