23 C
আবহাওয়া
২:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম ওয়াসায় দুদকের অভিযান

চট্টগ্রাম ওয়াসায় দুদকের অভিযান

চট্টগ্রাম ওয়াসায় দুদকের অভিযান

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম ওয়াসার পাম্প অপারেটর নিয়োগ, স্যুয়ারেজসহ বিভিন্ন প্রকল্পের আর্থিক অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ ডিসেম্বর) দুদক চট্টগ্রামের উপপরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

এসময় ফখরুল ইসলাম বলেন, ওয়াসার পাম্প অপারেটর নিয়োগ, স্যুয়ারেজ প্রকল্পসজ বিভিন্ন প্রজেক্টে অনিয়মের অভিযোগ উঠছে। আমরা ওয়াসায় আধঘণ্টার মতো ছিলাম। প্রয়োজনীয় কিছু নথিপত্রও আমরা সংগ্রহ করেছি। এখন নথিপত্রগুলো দেখা হচ্ছে। আমরা তদন্ত শুরু করেছি। সবকিছু যাচাই-বাছাই করে বলতে হবে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না।

এর আগে দুদক কর্মকর্তারা ওয়াসা কার্যালয়ে গিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ ও প্রধান প্রকৌশলী মাকুসদ আলমের সঙ্গে দেখা করেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা