25 C
আবহাওয়া
৯:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় আবারো বাসু দাশ (৩৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলার দেবতাছড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই-ঘাগড়া সড়কের দেবতাছড়ি এলাকায় রাঙামাটিমুখী একটি মোটর সাইকেলের সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ট্রাকের চাপায় মোটর সাইকেল চালক বাসু দাশের মৃত্যু হয়। এতে ঘাতক চালক ট্রাক রেখে পালিয়ে যান।

স্থানীয় শরিফ আহমেদ বলেন, সংঘর্ষে ট্রাকের নিচে মোটর সাইকেলটি চাপা পড়ে। বুঝতে পেরে সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যায়। নিহত বাসু দাশ রাজস্থলীর বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানান তিনি।

এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠান। ট্রাকটি আটক হলেও চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

বিএনএ/ছোটন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা