34 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহ

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে জসিম উদ্দিন (৬৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহোদর ছোট ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনার পর অভিযুক্ত বাহার উদ্দিন পালিয়েছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামে এই ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল রাহমান।

নিহত জসিম মৃত আব্দুর গফুরের ছেলে। অভিযুক্ত বাহার উদ্দিন নিহতের ছোট ভাই।

নিহতের ছেলে আজিজুল হক বলেন, পৈতৃক সম্পত্তি ভাগভাটোয়ারা হলেও একটি পুকুর তিন ভাইয়ের দখলেই ছিল। এই পুকুর নিয়ে ছোট ভাই বাহার উদ্দিন গত কয়েক বছর ধরে নিজ দখলে নিয়ে মাছ চাষ করার চেষ্টা চালিয়ে আসছে। এসব নিয়ে বিরোধ সৃষ্টি হলে সামাজিকভাবে বাহার উদ্দিনকে সর্তক করেও দেওয়া হয়। কিন্তু বাহার উদ্দিন বিষয়টি আমলে নেয়নি। এসব ঘটনা নিয়ে প্রায়ই অপর দুই ভাইয়ের সাথে বিরোধ লেগেই থাকত।

তিনি আরও বলেন, ঘটনার দিন দুপুরে পুকুর পাড়ের একটি তালগাছ থেকে ডাল কাটতে যান নিহতের পরিবারের এক নারী। এই নিয়ে বাহার উদ্দিন ক্ষিপ্ত হয়ে নারীকে মারতে যান। এ সময় বড় ভাই জসিম উদ্দিন প্রতিবাদ করলে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাহার উদ্দিন ও তার স্ত্রী। পরে জসিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, জসিম উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে নাকি স্ট্রোক করে মারা গেছে বিষয়টি নিশ্চিত নয়।  তবে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে বলে জানান তিনি।

বিএনএ/হামিমুর,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি