20 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পুরোপুরি আলাদা করা হচ্ছে না লাবিবা-লামিসাকে

পুরোপুরি আলাদা করা হচ্ছে না লাবিবা-লামিসাকে

পুরোপুরি আলাদা করা হচ্ছে না লাবিবা-লামিসাকে

বিএনএ, ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নীলফামারীর জোড়া শিশু লাবিবা-লামিসাকে  পুরোপুরি আলাদা করা হচ্ছে না ।  ঝুঁকি এড়াতে পরবর্তীতে আরেকটি ধাপে তাদের সম্পূর্ণ আলাদা করা হবে বলে জানিয়েছেন শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল।

সোমবার(১৩ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন তিনি। সোমবার সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় লাবিবা-লামিসাকে। সেখানে এনেসথেসিয়া প্রয়োগ করে তাদের অচেতন করা হয়।

ডা. আশরাফ উল হক কাজল বলেন, আজকেই আমরা তাদের পুরোপুরি আলাদা করছি না। পুরোপুরি আলাদা করতে গেলে শিশু লামিসার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তার যৌনিদ্বারে বড় ধরনের ইনজুরি হতে পারে। ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।

তিনি আরও বলেন, এজন্য আমরা আজকের অস্ত্রোপচারের মাধ্যমে সেখানে সিলিকন বল স্থাপন করে দিয়েছি। ৭দিন পরপর সেই বল পানি দিয়ে ফুলিয়ে সেখানকার টিস্যুগুলোকে প্রসারিত করা হবে। পরবর্তীতে ৩ থেকে ৬ সপ্তাহ পর আবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে হাসপাতালে শিশুদের অস্ত্রোপচার শেষ দুপুরে সংবাদ সম্মেলন মাধ্যমে জানান এ সব সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ৩৫ জন চিকিৎসদের অধিনে শিশু দুইটি চিকিৎসাধীন থাকবে।

বিএনএ/আজিজুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী