26 C
আবহাওয়া
৩:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নতুন বছরে যেমন নোবিপ্রবি চান শিক্ষার্থীরা

নতুন বছরে যেমন নোবিপ্রবি চান শিক্ষার্থীরা


বিএনএ, নোবিপ্রবি: দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ উপকূলীয় অক্সফোর্ড খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে শিক্ষার্থীদের। কদিন পরই আসছে নতুন বছর। ২০২২ সালে কেমন নোবিপ্রবি দেখতে চান শিক্ষার্থীরা? এ বিষয়ে এই প্রতিবেদকের কথা হয় কজন শিক্ষার্থীর সঙ্গে। তারা জানান তাদের আশা, চাওয়াগুলো-

নতুন বছরের প্রত্যাশা জানিয়ে ফলিত গনিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তানিম বলেন, আগামী দিন গুলোতে শিক্ষার্থী বান্ধব ও শিক্ষা বান্ধব ক্যাম্পাস চাই। যেই ক্যাম্পাসে শিক্ষার্থীরা নির্ভয়ে, নিরাপদে জ্ঞান অর্জন করবে, গবেষণায় মনোনিবেশ করবে, সংস্কৃতির চর্চা করবে ও দক্ষ নাগরিক গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিপার্টমেন্টের ফান্ডিংসহ বিভিন্ন দায়িত্বে শিক্ষার্থীদের অগ্রাধিকার দিলে নতুন মাত্রা যোগ হবে বলে আমি মনে করি।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাওয়াল বিনতে বাসার বলেন, ২০২২ সালে প্রিয় ক্যাম্পাসকে একটি আদর্শ এবং স্বয়ংসম্পূর্ণ ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। তবে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে শতভাগ সম্ভব না হলেও নতুন বছরে প্রত্যাশার পাতায় থাকবে- মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা করা, টং এর সামনের রাস্তাটিতে লাইট দেওয়া, হলের খাবারের মান বাড়ানো, নতুন হলে গ্যাসের সংযোগ দেয়া, আর সর্বোপরি যাতে গবেষণা ক্ষেত্রে আরো সুযোগ দেয়া হয়, যেসব ডিপার্টমেন্টে শিক্ষক কম শিক্ষক বাড়ানো, ক্যাম্পাসে বহিরাগত যেনো না আসে এবং তাড়াতাড়ি একাডেমিক ভবন ৩ এর কাজ শেষ করা। নোবিপ্রবির একজন শিক্ষার্থী হিসেবে ২০২২ সালের নতুন বছরে এই প্রত্যাশাগুলো পূরণের মাধ্যমে আদর্শ, শিক্ষার্থীবান্ধব ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস প্রাপ্তিই কাম্য।

সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মারুফ খান বলেন- নতুন বছর ২০২২ সালে ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের হলে সিট চাই। মুক্তমঞ্চ এবং কেন্দ্রীয় খেলার মাঠে ক্রিকেট পিচ বানানোর ব্যবস্থা করা, শীঘ্রই মেডিকেল সেন্টারে এন্টিভেনমের ব্যবস্থা করলে ভালো হয়। তাছাড়া একাডেমিক ভবনের কাজ বেগবান হোক, তাহলে ক্লাসসংকট দূর হবে, সর্বোপরি কোলাহলমুক্ত মনোরম ক্যাম্পাস চাই।

পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিঁথি ধর সৃষ্টি বলেন, হাঁটি হাঁটি পা পা করে আমাদের প্রিয় নোবিপ্রবি দীর্ঘ ১৬টি বছর অতিক্রম করেছে এবং তারই সাথে যোগ হতে চলেছে নতুন আরেকটি বছর ২০২২। নতুন বছরে আমাদের চাওয়া, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে ক্যাম্পাসের পরিবেশের সৌন্দর্য বর্ধনে প্রশাসনের পাশাপাশি আমরা নোবিপ্রবি শিক্ষাথীরা যেন এগিয়ে আসি। আমাদের প্রিয় স্বপ্নভূমি যেন আবার নোবিপ্রবিয়ানদের ছোঁয়ায় প্রাণ ফিরে পায়।

 

বিএনএ/ আব্দুল্লাহ আল মাহবুব শাফি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের