27 C
আবহাওয়া
৬:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কখন জানা যাবে আজ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কখন জানা যাবে আজ


বিএনএ, ঢাকা: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে, সেই তারিখ জানা যাবে আজ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল মামলার রায়ের এই দিন ঠিক করবেন।

এর আগে এই মামলায় কবে রায় ঘোষণা করা হবে তা ঠিক করার জন্য আজকের (১৩ নভেম্বর) দিন ঠিক করে রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ দিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা এ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থোকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিয়মিত দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আজ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিয়োজিত থাকবেন বলেও জানা গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ