30 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩৩

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩৩


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলি হামলায় লেবাননে ৩৩ জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই ইসরায়েল ও হিজবুল্লাহর তীব্র লড়াইয়ে বাস্তুচ্যুত। মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরায়েলি বিমান হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

বৈরুত থেকে এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাগুলো শুধু মাত্র বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবস্থিত হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিগুলোকে টার্গেট করে করা হয়নি, বরং এমন সব এলাকাতেও করা হয়েছে যেখানে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর থাকার কথা নয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণে চৌফ অঞ্চলের একটি শহরে হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, চৌফ জেলার জৌনে ইসরায়েলি হামলার ফলে ৮ নারী ও চার শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন।

সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ভবনটিতে চলমান হিজবুল্লাহ ও ইসরায়েলি সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো বলেছে, রাজধানীর পূর্বাঞ্চলীয় আলে অঞ্চলের আরো কয়েক কিলোমিটার উত্তরে এক হামলায় ৮জন নিহত হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র এএফপি’কে জানিয়েছে, একটি বাড়িকে টার্গেট করে এই হামলা চালানো। ঐ বাড়িটিতে যুদ্ধে বাস্তুচ্যুত লোকরা আশ্রয় নিয়েছিল।

অন্যদিকে, দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে বলে ও জানিয়েছে মন্ত্রণালয়।

তবে, অন্যরা কোন অঞ্চলে নিহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা