20 C
আবহাওয়া
৬:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে যা জানা গেল

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে যা জানা গেল

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে যা জানা গেল

বিএনএ, ঢাকা: দেশের তিন বিভাগে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এতে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ নভেম্বর) সকালে আগামী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ তৈরি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে গত অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেয়া হয় ‘দানা’। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাব বাংলাদেশে তেমন একটা না পড়লেও ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানার পর বেশ ক্ষয়ক্ষতির কারণ ঘটায়।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা