27 C
আবহাওয়া
১১:৩৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে কম দামে আলু-পেঁয়াজ ও তেল-ডাল বিক্রি করবে সরকার

রাজধানীতে কম দামে আলু-পেঁয়াজ ও তেল-ডাল বিক্রি করবে সরকার

রাজধানীতে কম দামে আলু-পেঁয়াজ ও তেল-ডাল বিক্রি করবে সরকার

বিএনএ, ঢাকা: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে ঢাকায় ট্রাকসেলের মাধ্যমে খোলা বাজারে আলু, পেঁয়াজ, মসুর ডাল ও সোয়াবিন তেল বিক্রি করবে সরকার। টিসিবির পরিবার কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রি কার্যক্রমের পাশাপাশি এ কার্যক্রমও চালানো হবে।

সোমবার (১৩ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

আরও পড়ুন: ফের আসছে ৪৮ ঘণ্টার অবরোধ

বাণিজ্য সচিব বলেন, ঢাকা শহরে ২৫ থেকে ৩০টি ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম চালানো হবে। এর মাধ্যমে প্রায় ৯ হাজার পরিবার উপকৃত হবে। এসব ট্রাক থেকে একজন ক্রেতা প্রতিকেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি আলু, ৫০ টাকা দরে দুই কেজি পেয়াজ, ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল এবং ১০০ টাকা দরে দুই লিটার সোয়াবিন তেল কিনতে পারবেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন