29 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় আওয়ামী লীগের সমাবেশ শুরু

খুলনায় আওয়ামী লীগের সমাবেশ শুরু


বিএনএ, খুলনা: খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে এ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। জনসভায় যোগ দিতে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর পৌনে ১টায় খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের বক্তব্যের মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য পর্ব শুরু হয়। সমাবেশের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে সভাপতিত্ব করছেন। অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহাজাহান খানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

এর আগে বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে জেলা-উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। সকাল থেকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাসহ আশপাশের জেলাগুলো থেকে মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে প্রবেশ করেন।

নগর ঘুরে দেখা যায়, বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। অনেকেই বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে জড়ো হচ্ছেন। সাদা, হলুদ, লাল রঙের টিশার্ট ও টুপি পরে বাহারি সাজে সেজেছেন। অনেকেই লাল সবুজের পতাকার রঙের পোশাক পরে নৌকা মাথায় ও হাতে নিয়ে সমাবেশকে সফল করতে এসেছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ