34 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আবারও বিমানবন্দরে ঢুকে পড়লো শিশু

আবারও বিমানবন্দরে ঢুকে পড়লো শিশু


বিএনএ, ঢাকা: কোনো রকম পাসপোর্ট, ভিসা, টিকেট কিংবা বোর্ডিং পাস; ছাড়াই গত ১১ সেপ্টেম্বর কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে চড়ে বসে ১২ বছর বয়সী জুনায়েদ মোল্লা। এ ঘটনায় বিমানবন্দরে তোলপাড় সৃষ্টি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এমন আরেকটি ঘটনা ঘটেছে। এবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অনুপ্রবেশ করার সময় মানিক মিয়া নামে ১০ বছরের শিশুকে জিম্মায় নিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই ঘটনা ঘটে। শিশুটির বাড়ি রংপুর সদরের দেউডুবায়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার বিকেলের দিকে রংপুর থেকে একটি বাসে চড়ে সৈয়দপুর শহরে আসে শিশুটি। তারপর বাস টার্মিনাল থেকে সন্ধ্যার দিকে অটোরিকশায় চেপে বিমানবন্দরে আসে সে। সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ-এর ‘এন্ট্রি গেট’ দিয়ে অন্যান্য যাত্রীর সঙ্গে কৌশলে ঢুকে পড়ে। এ সময় সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিব শিশুটির চলাফেরা দেখে সন্দেহ করেন। তিনি তাকে জিজ্ঞাসাবাদ করলে অনুপ্রবেশের বিষয়টি বুঝতে পারেন। শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টায় ছিল।

এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত শিশুটির স্বজনেরা বিমানবন্দরে পৌঁছাননি। বয়স কম হওয়ায় শিশুটিকে পরিবারের কাছে তুলে দেওয়া হবে। ঘটনার সময় রানওয়েতে ঢাকাগামী বাংলাদেশ বিমান ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবস্থান করছিল।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী