24 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬

ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬


বিএনএ, বিশ্বডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলের ইস্তিকলাল এভিনিউতে একটি বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন। শহরের তাকসিম এলাকায় স্থানীয় সময় বিকেল ৪:২০-এ এই বিস্ফোরণ ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে বিখ্যাত ইস্তিকলাল স্ট্রিটে , যেখান থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেখানে রাস্তায় নিথর দেহ পড়ে আছে।

ঘটনাস্থলে এখন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অ্যাম্বুলেন্সে করে আহত লোকদের সরিয়ে নেয়া হচ্ছে।

এর আগে ২০১৬ সালে ইস্তাম্বুলের কেন্দ্রে ব্যাপক এক বিস্ফোরণ হয়েছিল এবং এতে ১০ জন নিহত হয়। ঘটনায় আহত হন আরও ১৫ জন।

ঐ বিস্ফোরণটি ঘটেছিল শহরের একদম কেন্দ্রে সুলতানহামেত চত্বরে।

এরপর ২০১৭ সালে এক নৈশক্লাবে ১৭ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে । তবে তারপর এটাই এধরণের প্রথম ঘটনা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে