27 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ব্যাংকে জনগণের আমানত নিরাপদ আছে : বাংলাদেশ ব্যাংক

ব্যাংকে জনগণের আমানত নিরাপদ আছে : বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

বিএনএ, ঢাকা : বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশের ব্যাংকব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। রোববার (১৩ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, ভবিষ্যতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম, বি রহমান, হাসনা।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ