23 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে

সিনেট

বিএনএ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের সদস্যরা আগামী দুই বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছেন। এ দলটি নেভাদা ও অ্যারিজোনায় জিতে সিনেটে ৫০আসন নিশ্চিত করেছে। অপরদিকে রিপাবলিকানরা দখল করেছে ৪৯টি আসন। এর মাধ্যমে সামান্য ব্যবধানে মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা।

রোববার সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, ‘নেভাদায় ডেমোক্র্যাটিক সিনেটের ক্যাথরিন কর্টেজ মাস্টো পরাজিত করেছেন রিপাবলিকান দলের অ্যাডাম ল্যাক্সাল্টকে। অতীতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা কর্টেজ মাস্টো বর্তমানে এ রাজ্যের অ্যাটর্নি জেনারেল।

অ্যারিজোনা রাজ্যে ডেমোক্র্যাটিক সিনেটের মার্ক কেলি পরাজিত করেছেন রিপাবলিকান দলের ব্লেক মাস্টার্সকে। সাবেক মহাকাশচারী মার্ক কেলি হচ্ছেন রিপাবলিকান দলের গ্যাব্রিয়েল গিফোর্ডের স্বামী।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া রাজ্যে ডেমোক্র্যাটিক সিনেটের রাফেল ওয়ার্নক এবং রিপাবলিকান দলের হার্শেল ওয়াকারের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতায় কেউ জয়ী হতে পারেনি। কারণ কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করতে পারেনি। ডিসেম্বরে এ রাজ্যে আবার নির্বাচন হবে।

যদি রিপাবলিকানরা জর্জিয়ার এ নির্বাচনে জয়ও পান তবুও কোনো লাভ হবে না। কারণ, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার জন্য তার ভোট প্রয়োগ করবেন। এর মাধ্যমে মার্কিন সিনেটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবে ডেমোক্র্যাটরা।

২০২২ সালের এ মধ্যবর্তী নির্বাচনে এখন পর্যন্ত শুধুমাত্র একটি সিনেট আসনের হাত বদল হয়েছে। এটা হয়েছে পেনসিলভানিয়া রাজ্যে। এখানে ডেমোক্র্যাটিক দলের জন ফেটারম্যান পরাজিত করেছেন রিপাবলিকান দলের মেহমেত ওজকে। মেহমেত ওজ একজন বিখ্যাত ডাক্তার। তাকে সমর্থন করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে