30 C
আবহাওয়া
৮:৪০ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » আজ কখন, কোথায় লোডশেডিং

আজ কখন, কোথায় লোডশেডিং

মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

বিএনএ, ঢাকা: বিদ্যুৎ সাশ্রয়ে ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। প্রতিদিনই রাজধানীসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে কোন এলাকায় কখন লোডশেডিং, তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

রোববার (১৩ নভেম্বর) নির্দেশ মোতাবেক লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো)।

তালিকা দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন-

ডেসকো সূচি

ওজোপাডিকো সূচি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত ১৮ জুলাই আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের এই সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।

এদিকে, জ্বালানি সঙ্কটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া শুরু হয়েছে।

বিএনএ/এমএফ

 

Loading


শিরোনাম বিএনএ