27 C
আবহাওয়া
৯:০৯ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » বগি লাইনচ্যুত: উত্তরবঙ্গের সাথে যশোরের ট্রেন চলাচল বন্ধ

বগি লাইনচ্যুত: উত্তরবঙ্গের সাথে যশোরের ট্রেন চলাচল বন্ধ

বিএনএ ব্রেকিংনিউজ

বিএনএ, ঢাকা :  ঢাকা থেকে খুলনা এবং খুলনা থেকে উত্তরবঙ্গগামী রেল চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।তবে, এ ঘটনায় কোন হতাহত নেই।

এ ব্যাপারে যশোরের স্টেশন মাষ্টার আয়নাল হোসেন জানান, বিকাল সাড়ে চারটার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছালে স্টেশনের প্রথম লাইন থেকে তৃতীয় লাইনে যাওয়ার সময়ে ট্রেনের দ্বিতীয় বগিটি লাইনচ্যুত হয়।

খবর পেয়ে সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন এসে পৌঁছেছে। রিলিফ ট্রেনটি উদ্ধার কার্যক্রম শুরু করেছে। কয়েক ঘন্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন এই রেল কর্মকর্তা।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ