27 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে ব্যবসায়ী গ্রেফতার

নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে ব্যবসায়ী গ্রেফতার

নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে ব্যবসায়ী গ্রেফতার

বিএনএ,ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার চৌরাস্তা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাফিজ উদ্দিন নান্দাইল উপজেলার বাসিন্দা।

নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে হাফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে কর ফাঁকি দিয়ে বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত স্টার বিড়ি বাজারজাত করে আসছিল। এসময় তার কাছ থেকে ৬৫ হাজার নকল বিড়ি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এ সময় উপজেলার সকল বাজার ও দোকান হতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি তুলে ফেলতে স্থানীয় চেয়ারম্যনসহ অন্যান্য জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়। সরকারি বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনীয় অপরাধ।

কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিএনএনিউজ২৪.কম/ হামিমুর/আমিন

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা