20 C
আবহাওয়া
৩:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গাড়ির ধাক্কায় শ্যামলী পরিবহনের হেলপার নিহত

গাড়ির ধাক্কায় শ্যামলী পরিবহনের হেলপার নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. বাবুল মিয়া (৫৫) নামের শ্যামলী পরিবহনের হেলপার নিহত হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এরপর দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের বোন শিরিন আক্তার জানান, তাদের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন থানার বড় মালিয়া গ্রামে। নিহত বাবুল মিয়া এক মেয়ে ও এক ছেলের জনক। তার ছেলে জাহাঙ্গীর আলম দক্ষিণ কমলাপুর এলাকায় থাকেন।তিনি আরও জানান, তার ভাই শ্যামলী গাড়ির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। একটা কাজে বাইরে গেলে এ দুর্ঘটনা ঘটে।
বিএনএনিউজ২৪.কম/শহীদুল/আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা