23 C
আবহাওয়া
১০:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » অতিরিক্ত ভাড়া আদায়রোধে চট্টগ্রামে বাসে স্টিকার

অতিরিক্ত ভাড়া আদায়রোধে চট্টগ্রামে বাসে স্টিকার

চট্টগ্রামে গ্যাস-ডিজেল চালিত যানবাহন চেনাতে লাগানো হচ্ছে লাল-সবুজ স্টিকার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ডিজেল ও সিএনজি চালিত মোটরযান নির্ধারণপূর্বক আলাদা স্টিকার এবং ভাড়ার তালিকা যানবাহনে লাগানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। শনিবার(১৩নভেম্বর) হতে এ কার্যক্রম শুরু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের ডিসি মো. আলী হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিভিন্ন পয়েন্টে তালিকা করে বাসগুলোতে স্টিকার লাগিয়েছি। প্রথম দিনে প্রায় দেড়শ’ বাসে স্টিকার লাগোনো হয়েছে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা আগামীকালও বিভিন্ন বাসে স্টিকার লাগাবো। আর কেউ যদি স্টিকার ছিঁড়ে ফেলে বা নষ্ট করে ফেলে তাহলে আমরা গাড়ির নাম্বার ও তালিকা দেখে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

 

ডিজেলের দাম এক দফায় ১৫ টাকা বাড়ানোর পর বাস মালিকদের ধর্মঘট ও দাবির মুখে গত ৭ নভেম্বর বিআরটিএ ও মালিকদের সভায় বাসভাড়া ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরদিন থেকে কার্যকর হয়।

অভিযোগ রয়েছে, বাস চালক ও সহকারিরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করছে।

No description available.

চট্টগ্রাম নগরে ডিজেল ও সিএনজি চালিত বাস শনাক্ত করতে প্রথম দিনেই প্রায় দেড়শ’ বাসে স্টিকার লাগিয়েছে ট্রাফিক পুলিশ। ডিজেল চালিত যানগুলোতে লাল এবং সিএনজির বেলায় সবুজ রঙের স্টিকার লাগানো হয়েছে।
No description available.

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার