26 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বাস চাপায় সাভারে পথচারী নিহত

বাস চাপায় সাভারে পথচারী নিহত

বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে সেবা গ্রিন লাইন বাসের চাপায় পথচারী সুবল চন্দ্র বর্মন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলার থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবল চন্দ্র বর্মন সাভারের আশুলিয়ার নয়াপাড়া এলাকার মৃত মদন চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ জানায়, সকালের দিকে ঢাকাগামী লেনের পাশে দাঁড়িয়ে থাকার সময় সেবা গ্রিন লাইন বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ নিহত হন। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান খান,

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ