29 C
আবহাওয়া
১২:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা


বিএনএ, ঢাকা: হুথিদের হামলার কারণে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এই তথ্য জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ ।

তিনি জানান, সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে ২২টি। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৯ টি, ইউএস-বাংলার ২টি, সৌদিয়ার ৪টি, রিয়াদ এয়ারের ৭টি।

ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে মোট ৩৯টি। এর মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ৯টি এবং কাতার এয়ারের ৫টি ফ্লাইট।

বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ফ্লাইট গুলোর মোট যাত্রী সংখ্যা ছিল ৯২৬৯ জন। ফ্লাইট বাতিলের কারণে তারা যেতে পারেননি।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ