বিএনএ,চট্টগ্রাম:মরহুম সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ স্মরণে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের(সিএমইউজে) উদ্যোগে সোমবার(১৩ অক্টোবর)সন্ধ্যা ৭ টায় সিএমইউজে মিলনায়তনে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।শোক ও দোয়া মাহফিলে সিএমইউজে ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত থাকবেন।
সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন।রোববার রাউজানের সিকদার ঘাটা ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।তিনি চট্টগ্রাম প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ছিলেন।
সরওয়ার উদ্দিন আহমেদ চট্টগ্রামের রাউজান উপজেলার (পৌরসভার) সুলতানপুর গ্ৰামে আলেপ খান সওদাগর বাড়িতে জন্মগ্ৰহণ করেন। তিনি পাকিস্তানের করাচী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন।তিনি দীর্ঘ ৫৫ বছরের চাকুরী জীবনে ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ছিলেন।
পরবর্তীতে তিনি ডেইলি ফিন্যান্সিয়েল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে,দি ডেইলি লাইফ,দি নিউ নেশান পত্রিকার ব্যুরো চীফ/নিজস্ব সংবাদদাতা ছিলেন। এছাড়া ডেইলি পিপলস্ ভিউ, দি ইকোনোমিক্স টাইমস,দি ডেইলি কমার্শিয়াল টাইমস এর নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনএ/ ওজি
![]()

