28 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দ.আফ্রিকার কাছে হেরে বিদায় বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দ.আফ্রিকার কাছে হেরে বিদায় বাংলাদেশের

দ.আফ্রিকার কাছে হেরে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলো বাংলাদেশ। চার ম্যাচে একটি জয় ও দুটি হারে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ  টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে।

বাংলাদেশ তাদের একমাত্র জয়টি পেয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে। স্কটিশদের ১৬ রানে হারিয়ে ১০ বছর পর বিশ্বকাপের মঞ্চে জয়ের স্বাদ পেয়েছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।

শনিবার(১২ অক্টোবর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই ওপেনার দিলারা আকতারকে (০) হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে সাথী রানী ও সোবহানা মোস্তারি ৪৫ বলে ৩৬ রানের জুটি গড়েন। সাথী ৩০ বলে ১৯ রান করেন একটি চার ও এক ছক্কায়।

তৃতীয় উইকেটে সোবহানা ও অধিনায়ক নিগার সুলতানা মিলে ৫৬ বলে ৪৫ রান যোগ করলেও দ্রুত রান তোলার সুযোগ হয়নি। সোবহানা ৪৩ বলে ৩৮ রান করে আউট হন, যার মধ্যে ছিল চারটি বাউন্ডারি।

ইনিংসের শেষ দিকে অধিনায়ক নিগার দ্রুত রান তোলার চেষ্টা করলেও ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ মাত্র ১০৬ রান তুলতে সক্ষম হয়। নিগার ৩৮ বলে অপরাজিত ৩২ রান করেন, যাতে দুটি চারের মার ছিল। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে মারিজান কাপ, অ্যানেরি ডারকসেন ও ননকুলুলেকো ম্লাবা একটি করে উইকেট নেন।

১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা জয় নিশ্চিত করে। তাজমিন ব্রিটস ৪২ রান, অ্যানেকে বোশচে ২৫ রান এবং ক্লো ট্রাইয়ন অপরাজিত ১৪ রান করেন। বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন ১৮ রানে ২টি উইকেট এবং পেসার রিতু মনি ২২ রানে ১টি উইকেট নেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা