28 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে জয়া দাশ (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে চলতি অক্টোবর মাসে চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত বৃহস্পতিবারের (১২ অক্টোবর) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭১ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে ২৯১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ১০ হাজার ৭৮০ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুমন বড়ুয়া বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার রাতে বাঁশখালী থেকে জয়া দাশ নামে এক নারী চমেক হাসপাতালে ভর্তি হন। আজ ওই নারীর মৃত্যু হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা