27.5 C
আবহাওয়া
১:৩০ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

বিএনএ, ঢাকাঃ স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে আগামী ১৩ জানুয়ারি থেকে দুই ভাগে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম পর্ব এবং ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার কারণে গত ২ বছর বিশ্ব ইজতেমা হয়নি। এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় ২০২৩ সালে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে টঙ্গীর মাঠে ইজতেমা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, মতবিরোধ নিরসনে এবারও দুই ভাগে ইজতেমা অনুষ্ঠিত হবে। মাওলানা জুবায়ের আহমদ গ্রুপ প্রথমে ১৩ থেকে ১৫ জানুয়ারি ইজতেমা করবেন। দ্বিতীয় পক্ষের নেতা মাওলানা ওয়াসিফুল ইসলাম গ্রুপের ইজতেমা হবে ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?