27.9 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মোটরসাইকেল দুর্ঘটনা, সুনামগঞ্জে প্রাণ গেলো তিন বন্ধুর

মোটরসাইকেল দুর্ঘটনা, সুনামগঞ্জে প্রাণ গেলো তিন বন্ধুর


বিএনএ ডেস্ক : সুনামগঞ্জে  মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) রাতে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কের নোয়াগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে  নিহতদের পরিচয় জানা যায়নি।শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগাও এলাকার কয়েকজন বাজার শেষে বাসায় ফেরার পথে রাস্তায় মোটরসাইকেলসহ তিনজনকে পড়ে থাকতে দেখেন।তিন বন্ধুু সিলেট থেকে সুনামগঞ্জে আসছিলেন।বড় ধরনের কোনো যানবাহন তাদের চাপা দিয়ে চলে যায়।পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি