29 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গু, একদিনে  হাসপাতালে ভর্তি ২১১ জন

ডেঙ্গু, একদিনে  হাসপাতালে ভর্তি ২১১ জন

ডেঙ্গু, একদিনে হাসপাতালে ভর্তি ২১১ জন

বিএনএ ঢাকা: সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকাতে ১৬৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪৮ জন ভর্তি হয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যানে  এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯২৮ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৬৬ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ১৬২ রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ২০ হাজার ৭২৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুজ্বরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং চলতি মাসে ১১ অক্টোবর পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী