20 C
আবহাওয়া
৩:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » লুক্সেমবার্গকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল

লুক্সেমবার্গকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল

লুক্সেমবার্গকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল

বিএনএ ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লুক্সেমবার্গকে ৫-০ গোলে হারিয়েছে পর্তুগাল। হ্যাটট্রি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে সিআর সেভেনের দশম হ্যাটট্রিক এটি।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত গ্রুপ এ’র লড়াইয়ে লুক্সেমবার্গের বিপক্ষে শুরুতেই লিড নেয় পর্তুগাল।

ম্যাচের ৮ ও ১৩ মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোল করেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। ৫ মিনিটে পর তৃতীয় গোল পায় দলটি। এবার বার্নান্ডো সিলভার অ্যাসিস্টে গোল করেন ব্রুনো ফার্নান্দেস। ৬৯ মিনিটে পর্তুগালের হয়ে চতুর্থ গোল করেন মিডফিল্ডার জোয়াও পালহিনহা। ৮৭ মিনিটে নিজের তৃতীয় আর দলের পঞ্চম গোলের দেখা পান সিআর সেভেন।

এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ এ তে দ্বিতীয় স্থানে থাকলো পর্তুগাল। ৬ ম্যাচের ৫টিতে জিতে তাদের পয়েন্ট এখন ১৬। আর ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে আছে লুক্সেমবার্গ। এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সার্বিয়া।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা